ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্থগিত হওয়া সেন্টমার্টিন কেন্দ্রের ভোটগ্রহণ ৫ জুন

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:০৩, ১ জুন ২০২৪
স্থগিত হওয়া সেন্টমার্টিন কেন্দ্রের ভোটগ্রহণ ৫ জুন
ফাইল ফটো

 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা সেন্টমার্টিন ইউপির একটি কেন্দ্রের ভোটগ্রহণ ৫ জুন অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

এর আগে, ২৮ মে (মঙ্গলবার) ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিনে কোন নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে না পারায় সেন্টমার্টিনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

Advertisement

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের আগেরদিন যথাযথ নিয়মে নির্বাচনী সরঞ্জামসহ কেন্দ্রে পাৌঁছাবেন ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা। কিন্তু এইদিন সকাল থেকে অনেকবার চেষ্টা করেও দ্বীপটিতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। এতে টেকনাফ উপজেলার এই ইউপির ভোটগ্রহণ স্থগিত রাখে নির্বাচন কমিশন।

 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!