ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ৩১ মে ২০২৪
পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলা চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিনের ছেলে মিথুন ও একই উপজেলা সুতিয়ারা গ্রামে নুরুল ইসলামের ছেলে শামছু মিয়া। 

Advertisement

খাঁটিখাতা হাইওয়ে থানার এসআই সারোয়ার জানান, সকালে সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাসিরনগরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহতদের উদ্ধার করে ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!