ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে শপথ নিলেন নোয়াখালীর ৫০০ কয়েদি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ৩০ মে ২০২৪
যে শপথ নিলেন নোয়াখালীর ৫০০ কয়েদি
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে ৫০০ কয়েদিকে শপথ করিয়েছেন জেলা প্রসাশক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান। এ সময় তারা দাঁড়িয়ে মাদক পরিহারের শপথ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত মাদকবিরোধী সভায় এ শপথ পাঠ করানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, জেলা কারাগারে বন্দিদের সংশোধনার্থে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক এ সভার আয়োজন করা হয়। এ সময় কারাগার থাকা ৫০০ কয়েদি দাঁড়িয়ে মাদক পরিহারের শপথ করেন।

Advertisement

সভায় জেলা প্রশাসক কয়েদিদের উদ্দেশ্যে বলেন, এখন আপনাদের পরিবারকে সময় দেওয়ার কথা। কিন্তু সামান্য ভুলের কারণে আপনারা এখানে বন্দি। আমি আশা করি সংশোধিত হয়ে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। মাদকের সংশ্লিষ্টতা ছেড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। মাদক বেচাকেনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করবেন।

সভায় নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেল সুপার গোলাম দস্তগীর। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!