ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ২৬ মে ২০২৪
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে
মো. জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে ওই মামলায় হাজির হলে আদালত শুনানি শেষে জিল্লুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেলেই তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Advertisement

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজল হোসেন বলেন, জাতীয় নির্বাচনের আগে শহরের ২ নম্বর পুল বাইপাস রোড এলাকায় একটি ট্রাক পোড়ানোর মামলায় আসামি করা হয় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে। ওই মামলায় সে আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

এর আগে গত ২০ মে একই মামলায় কারাগারে পাঠানো হয় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদকে।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!