ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২৯ মে ২০২৪
সাতক্ষীরায় মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত
মশিউর রহমান বাবু

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শেষে রাত পৌনে ৮টায় সহকারী রিটার্নিং অফিসার মো. মেহেদী হাসান এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে চিংড়ি মাছ প্রতীকে গোলাম মোরশেদ ১৬ হাজার ৮৫৯ ভোট, আনারস প্রতীকে সুশান্ত কুমার মন্ডল ১৮ হাজার ২৬৯ ভোট ও ঘোড়া প্রতীকের তামিম আহমেদ সোহাগ ৩ হাজার ১৪৮ ভোট পেয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!