ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রার্থীর নির্বাচনী বুথ থেকে পৌর কাউন্সিলর আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৪, ২৯ মে ২০২৪
প্রার্থীর নির্বাচনী বুথ থেকে পৌর কাউন্সিলর আটক
আটককৃত শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরান

বগুড়ার শাজাহানপুরে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর নির্বাচনী বুথ থেকে শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ ইমরানকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে তাকে আটক করা হয়।

শুভ ইমরান শাজাহানপুর উপজেলা নির্বাচনে আনারস মার্কার প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের অনুসারী হয়ে কেন্দ্রের বাইরে কাজ করছিলেন।

Advertisement

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশানার (ভূমি) জান্নাতুল নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুভ ইমারন বহিরাগত হওয়ায় তাকে আটক করা হয়েছে। বাইরের কেউ কেন্দ্রের আশপাশে থাকার সুযোগ নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বুধবার শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলার ৭২টি কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া ভোট
লিংক সফলভাবে কপি হয়েছে!