ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে ব্যালটে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ২৯ মে ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে ব্যালটে
ভোট দিচ্ছেন এক নারী ভোটার

তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের নির্বাচনে চলছে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেলে ৪টা পর্যন্ত। দুটি উপজেলায় নির্বাচনে ভোট হচ্ছে ব্যালটে।

আশুগঞ্জ উপজেলার শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সজীব দেবনাথ জানান, সকালে ভোটার উপস্থিতি অনেকটাই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১৮৪টি। এই কেন্দ্রে মোট ৪ হাজার ৪৫৯ জন ভোটার।

জানা যায়, দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে আটজন, ভাইস-চেয়ারম্যান পদে আট ও মহিলা-ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আশুগঞ্জে ১০ জন ও বাঞ্ছারামপুরে ১৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া বিপুল পরিমান পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!