বুধবার (২৯ মে) উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্র ও হাউজিং স্টেস্ট ভোটকেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া অফিসাররা হলেন- শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব, সিরাজুন নেহার চৌধুরী ও হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রসান্ত কুমার দেব।
.png)
দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা বলেন, আমরা সবাইকে নির্দেশনা দিয়েছিলাম যেন ভোটার আসার আগে কেউ ব্যালট এ সিল না মারে। কিন্তু তারা আগেই সিল মেরে রেখে দিয়েছিল। পরে ম্যাজিস্ট্রেট এসে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে আমরা কাজ করছি। এখন অব্দি কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র থেকে দায়িত্বে অবহেলার কারণে দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি।