ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোটকেন্দ্রে যুবককে ছুরিকাঘাত

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ২৯ মে ২০২৪
ভোটকেন্দ্রে যুবককে ছুরিকাঘাত
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। বুধবার ভোটগ্রহণ চলাকালে দুপুর ১২টার দিকে উপজেলার পারিলা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আব্দুল মোমিন (৩০)। তিনি উপজেলার পারিলা চকপাড়া গ্রামে শুকটার ছেলে। আব্দুল মোমিন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের সমর্থক। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা  গেছে, এমদাদুল হকের প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর সমর্থকরা মোমিনকে ছুরিকাঘাত করেছেন। খবর পেয়ে দুপুরে পারিলা গিয়ে আহত মোমিনের রক্তমাখা কাপড় নিয়ে বসে ছিলেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক।

Advertisement

ঘোড়া প্রতীকের প্রার্থী এমদাদুল হক বলেন, ফারুক হোসেন ডাবলুর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে কথা বলতে আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবলুর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, কেন্দ্রের বাইরে কী হয়েছে তা তিনি জানেন না। কেন্দ্রের ভেতরে কিছু হয়নি। কেন্দ্রটিতে মোট ভোটার ৪ হাজার ২৫৭ জন। দুপুর ১২টা পর্যন্ত ৯২২ জন ভোট দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!