ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেফতার ১০

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২৩ মে ২০২৪
মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেফতার ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেডে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই করে বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে স্থানে উৎকীর্ণ এবং সুকানি যোগ্যতা না থাকার অপরাধে ৯টি বাল্কহেডের ১০ জন সুকানি ও শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

আটক সুকানি ও শ্রমিকরা হলেন- সুকানি ফোরকান (৪৩), বোরহান উদ্দিন (২৫), বোরহান মিয়া (৩৭), ইয়াম উদ্দিন আহমেদ (২২), মাসুদ (৪৭), ফারুক হোসেন (৫২), শাহাদাত হোসেন (৩৬), ওয়াকিবুর রহমান (৩২), শ্রমিক মো. বাচ্চু শেখ (৩০) ও মো. মিলন খান (২৫)। গ্রেফতারকৃতদের বাড়ি কিশোরগঞ্জ, নড়াইল, বাগেরহাট, বরিশাল পটুয়াখালি ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

Advertisement

ওসি কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা ৪০মিনিট থেকে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার পৌর এলাকা ও রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে আটজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দকৃত বাল্কহেড চালকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া বাকি দুইজনের বিরুদ্ধে অন্য এক ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!