ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে হত্যা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৩ মে ২০২৪
ফরিদপুরে হত্যা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার
গ্রেফতারকৃত আদনান হোসেন অনু

ফরিদপুরে হত্যা মামলায় জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে শহরের গোয়ালচামট এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন।

Advertisement

তিনি বলেন, ২০২২ সালের ৪ জুলাই ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামে এক তরুণকে হত্যা করা হয়। ঐ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন আদনান হোসেন। সেই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!