বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নগরীর মধুবন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- চাঁদপুর সদর মতলব উত্তর থানার নজরুল ইসলাম, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লায়েক আহমদ ও সুনামগঞ্জের নুর হোসেন।
.png)
জানা গেছে, দুপুরে মধুবন মার্কেটের সামনে একটি অটোরিকশা এসে যাত্রী তোলার জন্য হাঁকডাক শুরু করে। এ সময় গাড়িতে তিনজন যুবক বসা ছিলা। কিন্তু গাড়িটি ঐ এলাকার না হওয়ায় রুবেল আহমদ নামে এক যুবক অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় এক যুবক দৌড়ে পালিয়ে যান। পরে তিনজনকে আটক করেন স্থানীয় জনতা।
জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা স্বর্ণসদৃশ্য পিতলের টুকরো দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে থাকেন। দীর্ঘদিন ধরে তারা এ কাজে জড়িত। সহজ-সরল যাত্রীকে টার্গেট করেন। গাড়িতে উঠলে তাদের একজন যাত্রীর স্বর্ণসদৃশ্য পিতলের টুকরোটি আসল স্বর্ণ বলে প্রলোভন দেখিয়ে বিক্রি করেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন জানান, তাদের আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।