বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী।
জানা গেছে, আহসান উল্যাহ সকাল থেকে পাঁচরা এলাকায় শ্বশুর ফটিক মিয়ার কৃষি জমিতে কাজ করছিলেন। হঠাৎ দুপুর দেড়টার দিকে তিনি প্রচণ্ড দাবদাহে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক শ্বশুর ফটিক মিয়াসহ স্থানীয় লোকজন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, তীব্র গরমে আহত আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের মধ্যে স্ট্রোক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।