স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় জমিতে কৃষক ইয়ার খান পাট নিড়ানির কাজ করছিলেন। পাট নিড়ানি শেষে জমিতেই অসুস্থ হয়ে পড়েন ইয়ার খান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুর তিনি মারা যান।
পশারগাতী ইউপি চেয়ারম্যান রহমান মীর সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি হিটস্ট্রোকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ইয়ার খান উপজেলার পশারগাতী গ্রামের মৃত আমিনউদ্দিন খানের ছেলে।
.png)