ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ১টায় সোনাতলা পৌর এলাকার শাহবাজপুর গ্রামে ঐ গৃহবধূর বাবার বাড়িতে।
সবুজ হোসেন তপু পৌর এলাকার আগুনিয়াতাইড় মাগুরাপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
.png)
এলাকাবাসী জানান, গোবিন্দগঞ্জ উপজেলার বুনাতলা গ্রামের ফারুক হোসেনর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সবুজ হোসেনের সঙ্গে পরকিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী ফারুক হোসেন ঢাকায় কর্মস্থলে থাকার সুবাদে ৯ মাস আগে ঐ গৃহবধূ তার বাবার বাড়ি পৌর এলাকার শাহবাজপুর বসবাস করছেন। আর ঐ বাড়িতেই সবুজ গভীর রাতে প্রবেশ করেন এবং ২১ মে দিবাগত রাত ১টার দিকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয়দের কাছে ধরা পড়েন। পরে জনতা ক্ষেপে গেলে ঐ ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদ তাদের দুইজনকে পুলিশের হাতে দেন।
সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, মেয়েদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তাই তাদের নিজেদের ভেতর মীমাংসা করার জন্য যে মেয়ের সঙ্গে সম্পর্ক, সেই মেয়ের জিম্মায় ছেলেকে দিয়েছি।