বুধবার সকাল ১১টায় বিভিন্ন ধরনের মেশিনারি মালামাল নিয়ে আসা এ জাহাজটি বন্দরের ৫নং জেটিতে ভিড়ে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্স’র অপারেশন ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে ৩৯২ প্যাকেজের প্রায় ১ হাজার ৪৩ মেট্রিক টন মেশিনারি মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা রাশিয়ার পতাকাবাহী জাহাজটি বুধবার মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। দুপুরে জাহাজ থেকে মালামাল খালাস কাজ শুরু হবে।
.png)
আমদানি করা ওইসব মেশিনারিজ মালামাল বন্দর জেটিতে খালাস করা হবে। এরপর বন্দর জেটি থেকে সড়ক পথে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া শুরু হবে।