ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় কেএস এআইএম

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ৩০ এপ্রিল ২০২৪
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় কেএস এআইএম
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা  পতাকাবাহী জাহাজ ‘এমভি কেএস এআইএম’।

৯০৪ প্যাকেজের ২ হাজার ৬০৩ টন ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে ২৮ মার্চ রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজ এমভি কেএস এআইএম বিকেল ৫টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে।

বিদেশি এই জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই জাহাজে ৯০৪ প্যাকেজের ২৬০৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সকল নিয়মকানুন শেষে মালামাল খালাস শুরু হয়েছে। এরপর খালাসকৃত মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!