ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২২ মে ২০২৪
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ফটো

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্ধের সময়ে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (২২ মে) দুপুর ১২টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমার উপলক্ষে বুধবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারতের, নেপাল ও ভুটানের মধ্যে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে আমদানি-রফতানি পুনরায় চালু হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!