ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ২১ মে ২০২৪
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক  আছে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। বন্ধ শেষে বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

Advertisement

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মো. খাইরুল আলম বলেন, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে একদিন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!