ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উপজেলা নির্বাচন: ভেড়ামারায় মুকুল-পিপুল জয়ী

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ২১ মে ২০২৪
উপজেলা নির্বাচন: ভেড়ামারায় মুকুল-পিপুল জয়ী
ছবি: ডেইলি বাংলাদেশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আবু হেনা মোস্তফা কামাল মুকুল।

ভাইস চেয়ারম্যান পদে মোট ২৫ হাজার ২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন (পালকি প্রতীক) বুলবুল হাসান পিপুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজীবুল হাসান রাজু ১১ হাজার ৯৯২ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে (তীর ধুনুক প্রতীক) মোছা. নার্গিছ আক্তার মোট ৩৬ হাজার ৬০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (হাঁস প্রতীক) মোছা. ইন্দোনেশিয়া পেয়েছেন ১৩ হাজার ৯৬১ ভোট।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভেড়ামারা
লিংক সফলভাবে কপি হয়েছে!