নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, সোমবার দুপুরের পর থেকেই ব্যালট পেপার ছাড়া অন্যান্য নির্বাচনী সরঞ্জাম লোহাগড়া উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। ভোটের দিন মঙ্গলবার সকালে ব্যালট পেপার পৌঁছেছে এবং সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
তিনি আরো বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগড়ায় মোট ৯৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। প্রত্যেকটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য আছেন। প্রিজইডিং অফিসার ৯৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৫৭৬ জন, পোলিং অফিসার ১ হাজার ১৫২ জন এবং ৮ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। পাশাপাশি র্যাব, বিজিবি ও পুলিশের টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে আছে।
.png)
নির্বাচন অফিসের তথ্যমতে, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯৭টি। এখানকার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৮৩ জন।