শনিবার দিনগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চুন্নু লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবু দাউদ চুন্নু গত ৯ মে সকালে সাইকেলযোগে লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিকে আসা একটি মোটরসাইকেল তাকে (চুন্নু) ধাক্কা দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। লাইভ সাপোর্টে থাকার পর শনিবার দিনগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
.png)
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।