ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে নৈশভোজে চেয়ারম্যান প্রার্থী, গুনলেন জরিমানা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৭, ২১ মে ২০২৪
গভীর রাতে নৈশভোজে চেয়ারম্যান প্রার্থী, গুনলেন জরিমানা
অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী। ছবি: সংগৃহীত

বরগুনায় নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) রাত দেড়টার দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার সাবেক চেয়ারম্যান বাচ্চু খানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

Advertisement

জানা গেছে, নির্বাচনী আচারবিধি লঙ্ঘন করে ছোট গৌরীচন্না এলাকার ঘোড়া প্রতীকের সমর্থক জনৈক টিটুর বাড়িতে সঙ্গে থাকা কয়েকজন সমর্থককে নৈশভোজ করান ঘোড়া প্রতিকের প্রার্থী এনামুল হক শাহীন। এ সময় সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে এনামুল হক শাহীনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়া প্রার্থী এনামুল হক শাহীন বলেন, আমি নির্বাচনী এলাকার খোঁজ খবর নিয়ে এখানে খাবার খেতে এসেছিলাম। তার পরে এই ঘটনা ঘটেছে।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, নির্বাচনী আচারবিধি লঙ্ঘনের দায়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শাহীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত অর্থ নগদ আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!