ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচনী বিধি ভেঙে কলা-রুটি বিতরণ, যুবকের জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৫, ২১ মে ২০২৪
নির্বাচনী বিধি ভেঙে কলা-রুটি বিতরণ, যুবকের জেল
ছবিতে জব্দকৃত কলা-রুটি

চট্টগ্রামের ফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে প্রদীপ কুমার নাথ নামে একজনকে সাত দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মে) উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করেন প্রদীপ কুমার নাথ। এ অপরাধে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩০০ পিস কলা ও ৩০০ পিস বনরুটি জব্দ করা হয়। পরে সেগুলো স্থানীয় মাদরাসা ও এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কেউ বিধি ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চট্টগ্রামের তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ মে)। এদিন সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!