ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৭, ২০ মে ২০২৪
আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

মৃত এরশাদ মিয়া উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বজলু মিয়ার ছেলে।

জানা যায়, পেশায় অটোচালক এরশাদ মিয়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা এরশাদ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, এক অটোরিকশাচালক মারা গেছেন। বিষয়টি আমরা আশুগঞ্জ থানাকে অবগত করেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!