ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যাচ্ছিলেন নামাজে, পথেই যুবকের দেহ ছিন্নভিন্ন করল কুকুর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ১৯ মে ২০২৪
যাচ্ছিলেন নামাজে, পথেই যুবকের দেহ ছিন্নভিন্ন করল কুকুর
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুকুরের কামড়ে ইজাজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজাজুল নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। তিনি পেশায় ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তেন ইজাজুল। রোববার ভোরে ভাড়া বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে কুকুরের পাল তাকে একা পেয়ে কামড়ে নাড়ি-ভুড়ি বের করে ফেলে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। এ সময় এক নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরের পাল চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসার আগেই মারা যান ইজাজুল।

স্থানীয় বাসিন্দা আ. সালাম বলেন, আমার জীবনে কখনো দেখিনি, কুকুর মানুষকে এভাবে খেয়ে ফেলে। এটা বিরল ঘটনা। বেওয়ারিশ কুকুর নিধনের জন্য প্রশাসনসহ সকলের দৃষ্টি কামনা করেন তিনি। 

নান্দাইল মডেল থানার ওসি আ.মজিদ জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!