ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাগলা কুকুরের কামড়ে আহত ৭

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ১ এপ্রিল ২০২৪
পাগলা কুকুরের কামড়ে আহত ৭
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নিয়েছেন।

আহতরা হলেন, পৌর শহরের গাবের গ্রামের এলাকার রিপন (২২), জোনাইল এলাকার শিশু আয়েশা (৬), চরগোপালপুর এলাকার শিশু জাকারিয়া (৫), বানিকুঞ্জ এলাকার কিশোর ইমন (১৬), বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকার যুবক রেজাউল (৩৮), সিয়াম (১৮) ও তৃপ্তী (১৮)।

কুকুরের কামড়ে আহত যুবক রেজাউল বলেন, বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পাগলা কুকুর এসে কামড় দেয়।

Advertisement

ইমন বলেন, বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় কুকুরটি আমাকে কামড় দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে বিভিন্ন বয়সী ৭ জন আহত হয়েছেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!