ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ১৮ মে ২০২৪
ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে ধানকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার খোদ্দ বনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম ইউনুস আলী (৬০)। তিনি শিলাইদহ ইউনিয়নের খোদ্দ বনগ্রামের বাসিন্দা।

অপরদিকে, অভিযুক্ত মুক্তার আলী নিহতের আত্মীয়। সম্পর্কে বেয়াই।

Advertisement

জানা যায়, সকাল ৭টার দিকে ধানকাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তার আলী তার লোকজন মিলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইউনুস আলীকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, ধানকাটাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!