শুক্রবার (১৭ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১৬ মে) চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত সাফাতুন নূর চৌধুরী ঐ কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র।
.png)
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলেজের কার্যক্রম চলা অবস্থায় ফ্যান নষ্ট থাকার জেরে অধ্যক্ষের রুমে ঢুকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. কে এম আতিকুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন ছাত্রলীগ নেতা সাফাতুন নূর চৌধুরী। একপর্যায়ে শিক্ষককে কিলঘুষি ও লাথি মেরে আহত করেন তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে সাফাতুন নূর চৌধুরীকে (যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ ও গাছবাড়িয়া সরকারি কলেজ শাখা) বহিষ্কার করা হয়েছে।
চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।