ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৯, ১৮ মে ২০২৪
বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ফাইল ফটো

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় তোতা মিয়া নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোতা জেলার গাবতলী উপজেলার নাংলু দক্ষিণপাড়া ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল বলেন, শুক্রবার রাতে তোতা হেঁটে মোকামতলা বন্দরের সোনাতলা সড়ক থেকে বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় বগুড়া দিক থেকে আসা রংপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তোতা মিয়া। 

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!