মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে রিকশা নিয়ে গোশত আনতে তালমা বাজারে যাওয়ার পথে জহিরুল মল্লিক দুর্ঘটনার শিকার হন। নিহত জহিরুল সদর উপজেলার গেরদা ইউপির পশরা এলাকার তোফাজউদ্দিন মল্লিক ওরফে তোফা ফকিরের ছেলে।
.png)
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জানান, মাইক্রোবাস-রিকশার সংঘর্ষের পর রিকশাচালক জহিরুল মল্লিক আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলো। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বিএসএমএমসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, রিকশা চালকের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মাইক্রোবাসটি উদ্ধার করা হলেও চালক পালিয়ে গেছে।