চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত সাতদিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩২-৩৫ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছিল। এরপর গত ১৪ মে মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ আবারো বাড়তে শুরু করে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত ১৪ মে (মঙ্গলবার) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ১৫ মে (বুধবার) দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ১৬ মে (বৃহস্পতিবার) দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ শুক্রবার দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ।
.png)
তিনি আরো জানান, চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এই জেলায়। চলতি মৌসুমে গত ৩০ এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।