ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ১৬ মে ২০২৪
নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
পিকআপসহ আটককৃত চালক -ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় মুসলিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করেছে স্থানীয়রা।

নিহত মুসলিম উদ্দিন প্রামাণিক উপজেলার কালাই-চাপর এলাকার বাসিন্দা। আটককৃত পিকআপচালক রাজু মিয়া (২৫) বগুড়া সদরের নওদাপাড়ার আব্দুস সালামের ছেলে।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, বৃদ্ধ মুসলিম উদ্দিন কুন্দারহাটে নামাজ শেষে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে বগুড়া-নাটোর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে বগুড়াগামী পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয় লোকজন চালকসহ পিকআপটি আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে চালক ও পিকআপটি হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!