শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলম হ্নীলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, সকালে উপজেলার মোচনী নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় এক সালিশি বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। পথে তিনি ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছালে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে মোহাম্মদ আলমকে তুলে নিয়ে স্থানীয় এক স্কুলের পাশে নিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। তবে পুলিশের ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।
.png)
তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।