শুক্রবার বিকেলে নিজ বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মন্ডল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের ইকরগাড়া গ্রামের মৃত আব্বাস আলী মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে বিদ্যুতের তার ফ্যানে লাগানোর চেষ্টা করছিলেন কৃষক বাচ্চু মন্ডল। এ সময় তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।