ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ দিন ধরে বিদ্যুৎহীন চট্টগ্রামের বিভিন্ন এলাকা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ৯ মে ২০২৪
৪ দিন ধরে বিদ্যুৎহীন চট্টগ্রামের বিভিন্ন এলাকা
ফাইল ছবি

কালবৈশাখী ঝোড়ো বাতাসে গাছপালা পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকা। ফলে চারদিন ধরে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে কয়েকটি এলাকার শতশত পরিবার।

বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে- বলছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার দুপুরে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড় প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালায়। প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় এ উপজেলার বারইয়ারহাট পৌরসভা, মীরসরাই সদর, মিঠানালা, দুর্গাপুর, কাটাছরা, জোরারগঞ্জ, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও গাছের ডালপালা ভেঙে পড়ে অসংখ্য ট্রান্সফরমার ও মিটার নষ্ট হওয়ার খবর পাওয়া যায়। 

Advertisement

মিঠানালা ইউনিয়নের বাসিন্দা আমির আহমেদ বলেন, বিভিন্ন এলাকায় চার দিন ধরে বিদ্যুৎ নেই। ফ্রিজের মাছ, মাংস নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের দুর্ভোগের শেষ নেই। 

একই ইউনিয়নের মোহাম্মদ আলী বলেন, বিদ্যুৎ নিয়ে খুব কষ্টে আছি। কবে নাগাদ ঠিক হবে জানি না।

জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মীরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আদনান আহমেদ বলেন, সোমবার হওয়া কালবৈশাখী ঝড়ে আমাদের অফিসের আওতাধীন এলাকার ৭৫টি খুঁটি ভেঙেছে, ৩৫০ স্পটে তার ছিঁড়েছে এবং ১৮-২০টি টান্সমিটার নষ্ট হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে লোক এনে কাজ করা হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!