ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম বন্দরে এলো তুর্কি জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ৭ মে ২০২৪
চট্টগ্রাম বন্দরে এলো তুর্কি জাহাজ
ছবি: সংগৃহীত

বন্ধুত্বপূর্ণ সফরে বাংলাদেশে এসেছে তুরস্কের নৌবাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সময় জাহাজটিকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

জানা গেছে, বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা সফরে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে। এটি বাংলাদেশে তিনদিন অবস্থান করার কথা রয়েছে।

Advertisement

তুরস্কের জাহাজের বাংলাদেশ সফর নিয়ে ঢাকায় তুরস্কের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তুর্কি নৌবাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) ৭ মে থেকে ৯ মে বাংলাদেশ সফর করবে। টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) সাড়ে চার বছরে ২০টি দেশের ২৪টি বন্দর পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর বন্দর সফরের উদ্দেশ্য হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বাড়ানো।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!