রোববার (৫ মে) সকালে এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত সাব্বির ও তার সহযোগী মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, শনিবার (৪ মে) রাতে পৌর এলাকার সুরুন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী শনিবার বিকেলে তার প্রেমিকের সঙ্গে বেউথা ব্রিজ এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সুজাঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে কয়েকজন সহযোগীকে নিয়ে বোয়ালিয়া গ্রামের সাব্বির তাদের পথরোধ করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ওই স্কুলছাত্রীকে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শহরের জরিনা কলেজ মোড়ের পাশের একটি শসা খেতে নিয়ে ধর্ষণ করে।
.png)
এ সময় তার সহযোগী একই এলাকার সুরুন্ডী গ্রামের জোসন মিয়ার ছেলে জাহিদ মিয়া, নয়াকান্দি এলাকার মামুন ইসলামের ছেলে মহিউদ্দিন ইসলাম স্কুলছাত্রীর প্রেমিকাকে আটকে রাখেন। পরে স্থানীয়রা টের পেয়ে ওই ছাত্রী, প্রেমিক ও অভিযুক্ত সাব্বির আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন তারা।
সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর নানি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। ধর্ষণের শিকার মেয়েটির জবানবন্দি নেয়া হয়েছে। গ্রেফতারকৃত সাবিবর ও মহিউদ্দিনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।