ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় গোসলে নেমে কিশোর নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ৫ মে ২০২৪
মেঘনায় গোসলে নেমে কিশোর নিখোঁজ
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে আলিফ প্রধান (১৭) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে।

সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মোহাম্মদ ফয়সাল প্রধানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর ১টার দিকে আরেক বন্ধুকে নিয়ে নিখোঁজ আলিফ মেঘনা সেতু সংলগ্ন তেতুইতলা এলাকায় গোসলে নামে। পরে সে ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা প্রথমে সনাতন পদ্ধতিতে জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। তবে এই সংবাদ লেখার সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত তার সন্ধান মেলেনি।

Advertisement

এ বিষয়ে গজারিয়া থানার ওসি রাজিব খান জানান, ঘটনাস্থলে এরমধ্যেই ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!