ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে তুলার গুদাম পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২, ৫ মে ২০২৪
গাজীপুরে তুলার গুদাম পুড়ে ছাই
ফাইল ফটো

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। 

শনিবার (৪ মে) রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল সামাদ জানান, ধীরাশ্রম এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। আগুনে তুলা ও টিনশেডের গুদাম পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বলা যাবে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!