ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিল নৌ ও বিমানবাহিনী

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ৫ মে ২০২৪
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিল নৌ ও বিমানবাহিনী
ছবি: ডেইলি বাংলাদেশ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লতিফের সিলা এলাকায় লাগা আগুনের পথে গতি পর্যবেক্ষণ শেষে রোববার দুপুর ২টার দিকে আকাশ পথে পানি ঢালতে শুরু করেছে বিমানবাহিনীর একটি দল। এর আগে নৌ বাহিনীও আগুন নেভাতে যোগ দেয়।

রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিরামহীন চেষ্টা চালিয়ে ফায়ার লাইন কেটে আগুনের বিস্তৃতি রোধে সক্ষম হলেও নির্মূল করতে পারেনি। ফলে বিমানবাহিনীর দলটি আকাশ পথে পানি ঢালতে শুরু করেছে।  

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। 

Advertisement

রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিরামহীন চেষ্টা। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির ঘটনাস্থল থেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কের কিছু নেই। তবে আগুন শতভাগ নির্মূল করে বনকে নিরাপদ ঘোষণা করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এমন প্রশ্নর জবাবে, বিভাগীয় এ বন কর্মকর্তা বলেন, এটা এখনই বলা সম্ভব নয়। প্রাকৃতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আবার বনজীবীদের অসতর্কতায়ও ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে বনের ক্ষতি সম্পর্কে জানতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান করা হয়েছে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে। এ কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদন পেলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ও বনের ক্ষতি সম্পর্কে জানা যাবে বলেও এ কর্মকর্তা জানান।

রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিরামহীন চেষ্টা।এদিকে আগুন নিয়ন্ত্রণ কাজের তদারকির জন্য মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানার ওসি মো. সামসুদ্দীন শনিবার সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করছেন। ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম হাওলাদার অগ্নি নির্বাপনের কাজে নিয়োজিত প্রায় ৩ শ’লোকের খাবারের ব্যবস্থা করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!