জানা গেছে, হজের এবারের মৌসুমে চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে বাংলাদেশ বিমানের ২২টি ফ্লাইট। এরমধ্যে ২০টি যাবে জেদ্দায়, দুটি যাবে মদিনায়।
বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ১৪ মে ভোররাত ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বোয়িং ৭১৭ যোগে চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে। ফ্লাইটটিতে ৪১৯ জন যাত্রী মদিনা যাবেন।
.png)
এর আগে ঢাকা থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে ৯ মে। এদিন হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে প্রথম ফ্লাইট। পরবর্তী ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী ঢাকা ছেড়ে যাবে।
এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন চার হাজার ৩০৭ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন।