আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই আগুন এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পোড়া দোকানগুলোর মধ্যে ওয়ার্কশপ, মোটরপার্টস, ব্যাটারির সার্ভিস ও কুলিংকর্নার ছিল।
এছাড়া ওয়ার্কশপের সামনে থাকা দুইটি ট্রাক্টরও পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ কারণ জানা যায়নি।
.png)
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অগ্নিকান্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।