ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তীব্র দাবদাহে শালবনে আগুন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ৩০ এপ্রিল ২০২৪
তীব্র দাবদাহে শালবনে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের শালবনে আগুনে পুড়ে গেছে ৪টি শালগাছসহ বেশকিছু বেতগাছ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১ টার দিকে উদ্যানের সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকায় সৃজিত বেত ও শালবাগানে এ আগুন লাগে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়ে ফেলে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা। 

নবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন জানান, জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। এতে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। 

Advertisement

চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনে বনের ক্ষতির বিষয়ে জানান, বনবিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের উঠাবসা থাকায় তাদের ফেলে দেয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে, এছাড়াও চলমান তাপদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে। তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোন ক্ষতি হবে না বলে জানান তিনি।

গত বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকদফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!