ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার বিমানবন্দরে স্বর্ণ ও রূপাসহ যাত্রী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৫, ২৮ এপ্রিল ২০২৪
কক্সবাজার বিমানবন্দরে স্বর্ণ ও রূপাসহ যাত্রী আটক
ছবি- সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে ৪৫০ গ্রাম স্বর্ণ ও ১৬৮ গ্রাম রূপাসহ একজন যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআসআই। রোববার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, কক্সবাজার সদরের ঘোনারপাড়া এলাকার বিমল ধরের ছেলে রুবেল ধর।

গোয়েন্দা সংস্থা এনএসআই জানায়, রোববার বেলা ১ টা ২০ মিনিটের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট যোগে ঢাকা থেকে কক্সবাজার আসেন ঐ যাত্রী। তার কাছে অবৈধ স্বর্ণ থাকার খবর পেয়ে তার সাথে থাকা লাগেজ বিমানবন্দরের স্ক্যানারে স্ক্যান করলে অলংকার সদৃশ বস্তু দৃশ্যমান হয়। পরবর্তীতে লাগেজ তল্লাশি করলে আনুমানিক ৪৫০ গ্রাম স্বর্ণ ও কিছু রূপা পাওয়া যায়।

Advertisement

এর আগে, শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের সময় ঐ ব্যক্তি সৌদি আরবের দাম্মাম শহর হতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যোগে (ফ্লাইট নং BG 350) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন এর মাধ্যমে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে  বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!