রোববার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে কোনো যাত্রীবাহী যান চলাচল করছে না। ফলে কাউন্টারগুলো থেকে বাড়ি ফিরে যাচ্ছন যাত্রীরা।
চট্টগ্রামগামী তবলছড়ির যাত্রী আবুল হাশেম বলেন, চট্টগ্রামে আমার জরুরি কাজ ছিল কিন্তু কাউন্টারে এসে শুনি ২ দিনের পরিবহন ধর্মঘট। তাই বাড়ি ফিরে যাচ্ছি।
.png)
খাগড়াছড়িতে শান্তি পরিবহনের টিকিট ম্যানেজার রনিক দে জানান, ধর্মঘটের কারণে বাইরে থেকে কোনো গাড়ি চট্টগ্রামে ঢুকতে পারছে না। আমরা সকাল থেকে যান চলাচল বন্ধ রেখেছি।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে কয়েকটি যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ, ক্ষতিপূরণ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে রোববার সকাল থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করা হয়। ফলে চট্টগ্রামে বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটো-টেম্পু চলাচল বন্ধ রয়েছে। বাইরে থেকে কোনো যানবাহন চট্টগ্রামে প্রবেশ করতে পারছে না বলে জানা গেছে।