ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২৮ এপ্রিল ২০২৪
নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের নবম উপজেলা পরিষদ হিসেবে প্রতিষ্ঠার তিন বছরের মাথায় ঈদগাঁওয়ের পাঁচ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথমবারের মতো নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

উৎসবমুখর পরিবেশে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই পাঁচ ইউনিয়নে ৪৭টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২৪৫টি। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

ভোট গ্রহণের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

Advertisement

নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, জালালাবাদ, ইসলামপুর ও পোকখালীসহ পাঁচ ইউনিয়নের ৪৫ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৫৮। এরমধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৬ ও মহিলা ভোটার ৪০ হাজার ২১২টি। পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬, নারী সদস্য পদে ৭১, সাধারণ সদস্য পদে ২৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে দায়িত্বরত কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ৫ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!