ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই সন্তান ঘুমে, পাশের রুমে ঝুলছিল মায়ের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ২৭ এপ্রিল ২০২৪
দুই সন্তান ঘুমে, পাশের রুমে ঝুলছিল মায়ের মরদেহ
ফাইল ফটো

চট্টগ্রামের চন্দনাইশে শারমিন আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার পূর্ব জোয়ারা এলাকার আলতাফ সওদাগরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শারমিন আবুধাবি প্রবাসী মোহাম্মদ করিমের স্ত্রী। সন্তানদের নিয়ে আলতাফ সওদাগরের ভাড়া বাসায় থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে খাওয়া শেষে দুই সন্তানকে ঘুমোতে বলে পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন শারমিন। শনিবার সকালে করিমের বাড়ির লোকজন এলে ছেলেমেয়েরা দরজা খুলে দেয়। এ সময় রুমে গেলে শারমিনের ঝুলন্ত মরদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তারা। পরে সন্তানদের কান্নাকাটিতে স্থানীয়রা এসে থানায় খবর দেন।

Advertisement

চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!