ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালুবাহী ট্রলির চাপায় সড়কে ঝরল নারীসহ ২ জনের প্রাণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২৪ এপ্রিল ২০২৪
বালুবাহী ট্রলির চাপায় সড়কে ঝরল নারীসহ ২ জনের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় রাহেলা বেগম (৬৫) নামে এক ভ্যানযাত্রী ও আজাহার মুন্সি (৪৫) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাসপাতাল-বাজার সড়কে বালুবাহী ট্রলিচাপায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি এস এম আশরাফুল আলম।

নিহত ভ্যানযাত্রী রাহেলা বেগম ভান্ডারখোলা গ্রামের মৃত আলী আকবর মোল্লার স্ত্রী ও ভ্যানচালক আজাহার মুন্সি কাহালপুর পূর্ব পাড়া আকুবর মুন্সির ছেলে।

Advertisement

নিহত রাহেলা বেগমের স্বজনরা জানান, রাহেলা বেগম নিজ বাড়ি থেকে ভ্যানযোগে তার মেয়ে জামাইয়ের বাড়ি সিঙ্গাতী যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাহেলার মৃত্যু হয়। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক আজাহার মুন্সির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সড়কে ঝরল
লিংক সফলভাবে কপি হয়েছে!