মৃতরা হলো- অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামের মোহন মিয়ার ছেলে জাহিদ মিয়া (৭) ও সাদেক মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (৮)।
স্থানীয় ইউটি সদস্য আছমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরের দিকে দুই চাচাতো ভাই বায়েজিদ ও জাহিদ মিলে বাড়ির সামনে খেলতে যায়। হঠাৎ সবার অগোচরে খালের পানিতে ডুবে যায় দুই শিশু। তাদের অনেক সময় না দেখতে পেয়ে স্বজনরা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে খালে তাদের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তাদেরকে কদমচাল বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
.png)